• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫

কালীগঞ্জে গনহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

Reporter Name / ৫৯২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মো: ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পা‌লিত হয়েছে। দিবস‌টি পালন উপলক্ষে উপজেলা পরিষদ এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় আলোচনা সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ জোহর নিহতদের স্মরণে উপজেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডা বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিভীষিকাময় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে নিরীহ নিরপরাধ বাঙালী জাতির ওপর বর্বর পাকিস্থানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, এই গণহত্যায় কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের আমরা হারিয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দেশটি স্বাধীন হয়েছে বলেই আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছি। এই স্বাধীনতার পেছনে অকুতোভয় বীরসেনানিদের চরম আত্মত্যাগ রয়েছে। এই বীরসেনানিদের প্রতি আমাদের দায় আছে, রক্তের ঋণ আছে। রক্তের এই ঋণ আমাদের প্রতিদিন স্মরণ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, বীর মুক্তিযোদ্ধা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার , উপজেলা নির্বাচন অফিসার, গণমাধ্যম কর্মী মুজিবুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা