• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস সরবরাহ, ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস সরবরাহ, ৩০ হাজার টাকা জরিমানা।

মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস সরবরাহের অভিযোগে কালীগঞ্জে এক পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই জরিমানা করেছেন।
জরিমানা পরিশোধ করা ব্যক্তি হলেন, জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (৪৩)। তিনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডসহ বিভিন্ন কোম্পানির এনার্জি ড্রিংকসের স্থানীয় পরিবেশক দালান বাজারে ‘সুমন ট্রেডার্স’-এর কর্মী। সুমন ট্রেডার্সের মালিক ওই এলাকার ফজলুল হকের (ফর্জুল) ছেলে সুমন মিয়া।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুমন ট্রেডার্সের ডেলিভারি ম্যান বক্তারপুর ইউনিয়নের আলাউদ্দির টেক বাজারের একটি দোকানে এনার্জি ড্রিংকস ‘স্পিড’ সরবরাহ করেন। পণ্য বুঝে নেওয়ার সময় দোকানি লক্ষ করেন, সরবরাহ করা সব পণ্যের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। চলতি বছরের ৯ জানুয়ারি ওই পণ্যগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়। অথচ সাধারণত ২৫০ মিলিলিটারের ‘স্পিড’ এনার্জি ড্রিংকসের মেয়াদ উৎপাদনের তারিখ থেকে ১২ মাস পর্যন্ত থাকে। বিষয়টি জানার পর দোকানি সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেন। পরে যাচাই-বাছাইয়ে দুই ধরনের পণ্য শনাক্ত করা হয়।
জব্দ করা পণ্য যাচাইয়ের পর অভিযুক্ত পরিবেশক সুমন ট্রেডার্সের কর্মী জসীম উদ্দিনকে মোবাইল কোর্টে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ কবির আর মাসুম বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস স্পিড জব্দ করা হয়। এর মধ্যে দুই ধরনের পণ্য শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা