• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫

গাজীপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর আ.গু.নে পো.ড়া ম.র.দেহ উদ্ধার

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে।রনি পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা ওইদিন রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরের মায়ের দোয়া হোটেলর পেছনে একটি ঝোপঝাড় থেকে তার আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা