• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫

টঙ্গীতে স্বামীর গো.প.না.ঙ্গ কে.টে হাতে নিয়ে থানায় হাজির স্ত্রী

Reporter Name / ৪২১ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক বিরোধের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির হয়েছেন স্ত্রী। গুরুতর আহত স্বামী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) ভোররাতে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তানজিমা আক্তার ঝিনুক(২৪) নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়ার মেয়ে।ভুক্তভোগী দুলাল হোসেন রকি (৩৫) টঙ্গী টেকপড়া এলাকার আলী আজগরের ছেলে।তারা স্বামী-স্ত্রী মরকুন পূর্বপাড়া বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রকি পেশায় অটোরিকশাচালক ও তার স্ত্রী ঝিনুক গার্মেন্টকর্মী। তাদের দুটি সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিরাজ চলছিলো। বুধবার ভোররাত ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী ঝিনুক ধারালো ছুরি দিয়ে গোপনাঙ্গ কর্তন করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রকিকে উদ্ধার করে।পরে তার স্ত্রী ঝিনুক রক্তমাখা ছুরি ও কেটে ফেলা গোপনাঙ্গ নিয়ে নিজেই থানায় হাজির হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা