• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫

নরসিংদীতে কিশোরীকে ধ.র্ষ.ণের পর হ.ত্যা.র মূল আসামি নূরা গাজীপুরে গ্রেফতার

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীতে আলোচিত কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল আসামিসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নূরা ও হজরত।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক পাঁচ আসামি গ্রেপ্তারের তথ্য দেন। এ নিয়ে এ হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, নরসিংদীর মহিষাশুরা এলাকায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ছয়জন মিলে এক কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী দেওয়ান সালিশের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেন তিনি। ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়ার চাপও দেওয়া হয় বলে অভিযোগ উঠে।

পরিস্থিতির মধ্যে বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন তার বাবা। পথিমধ্যে বখাটেরা কিশোরীকে ছিনিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণের পর হত্যা করে বলে অভিযোগ। পরদিন এলাকার একটি সরিষাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা