• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাড়ারণ সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরন কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান প্রকল্পের উদ্বোধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীপুরে মানহানি অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কাপাসিয়া’য় এক মায়ের ৫ সন্তান প্রসব ; ৩টি ছেলে ও ২টি মেয়ে শিশু সবাই সুস্থ  শ্রীপুরে রাজাবাড়ি বাজারে অনন্যা এবং অনন্যা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সং.ঘ.র্ষ আহত-১৫

মা.দ.কা.সক্ত ছেলের হাতে বাবা-মা অ.ব.রু.দ্ধ ও অমানুষিক নি.র্যা.ত.নের শিকার

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াৎখারচালা গ্রামে এক মাদকাসক্ত ছেলের হাতে নিজ ঘরে চারদিন তালাবদ্ধ থেকে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ বাবা। ঘাতক ছেলের রডের আঘাতে ওই বৃদ্ধের একটি হাত ভেঙে গেছে। শুধু তাই নয়, বাধা দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন মা ও। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করে স্থানিয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, হায়াৎখারচালা গ্রামের মাদকাসক্ত যুবক রাসেল গত চারদিন ধরে তার বাবাকে নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে। এই চারদিন সে তার বাবার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। শরীরের বিভিন্ন স্থানে জখম করার পাশাপাশি লোহার রড দিয়ে পিটিয়ে বাবার একটি হাত ভেঙে দেয় সে। তৃষ্ণার্ত বৃদ্ধ বাবা পানি চাইলে তাকে নাম মাত্র পানি দিয়ে কষ্ট দেওয়া হতো।

রাসেলের মা বাড়িতে ছিলেন না। আজ তিনি বাড়িতে ফিরলে তাকেও মারধর করে ঘরে আটকে রাখার চেষ্টা করে রাসেল। একপর্যায়ে তিনি কৌশলে ঘর থেকে পালিয়ে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে বিষয়টি জানান। ঘটনা শুনে এলাকার মুরুব্বী কয়েকজন যুবককে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাসেলের বাবাকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া বাবা-মা কান্নায় ভেঙে পড়ে জানান, রাসেল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। উদ্ধারের পর রাসেলের দেহ তল্লাশি করে তার পকেটে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।

এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাসেলকে শ্রীপুর থানা পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে রাসেলের বাবাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা