• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শৃঙ্খলা ফিরাতে কালীগঞ্জের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠভাবে জ্বালানি তেল বিতরণের জন্য ৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের সমন্বয় এবং ফিলিং স্টেশনগুলোর অনিয়মের কারনে আইনি ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমাকে। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত গাজীপুর জেলা প্রশাসকের স্মারকপত্র মূলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম সাক্ষরিত নিয়োগ সংক্রান্ত আদেশে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ প্রাপ্তরা হলেন-উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মামুন মিয়া-অয়ন ফিলিং স্টেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ-তায়েব এন্ড সন্স ফিলিং স্টেশন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ-সরকার ফিলিং স্টেশন, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান-লালমাই এলপিজি, উপসহকারী প্রকৌশলী (শিক্ষা) মো. সাইফুর রহমান (সাকিল)-উত্তরা বিজয় ফিলিং স্টেশন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা-তাইবা ফিলিং স্টেশন. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান-জারিফ ফুয়েল ফিলিং স্টেশন (মিনি) ও মেসার্স কে এম এন্টারপ্রাইজ (মিনি)।

এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, দৈনিক মুজুদ রেকর্ড করা, ফিলিং স্টেশন ও ডিপোর সাথে চালান মিলিয়ে দেখা, ভোক্তাদের সরবরাহ নিশ্চিত অর্থাৎ খুচরা বিক্রি নিশ্চিত করা, তেলের ডিসপেসিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষন এবং দৈনিক বিক্রি শেষে মজুদ পর্যালোচনা করাই এর মূল লক্ষ্য।

তিনি আরোও বলেন, বিবিধ কারনে ফিলিং স্টেশনগুলোতে একটা কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। বিশৃঙ্খলা ভাংচুর ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে সুষ্ঠুভাবে জালানি তেল বিতরণ করা যাবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা