• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শ্রীপুরে আ.গুনে পু.ড়ে ছাই বসতঘর, পথে বসার আশঙ্কায় পরিবার

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় ইব্রাহিম খলিল খোকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক ইব্রাহিম খলিল খোকা জানান, ছোট্ট একটি আগুনের ফুলকি থেকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আল আমিন বলেন, তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন এবং দৈনিক হাজিরা শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরে থাকা তাদের ছোট মেয়ে প্রথমে ঘরের এক কোণায় আগুনের ছোট্ট ফুলকি দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে আছি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা