• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

শ্রীপুরে হ্যান্ডকাপ সহ আসামী ছি.ন.তাই ৮ পুলিশ আ.হত; গ্রেপ্তার ৪

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে অপহরণ ও নারী নির্যাতন মালার আসামী আটক ও ভিক্টিম উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ৮ সদস্য। পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আসামী ধরতে গেলে আসামি পক্ষের লোকজন জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায়। হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নেয় দুই আসামি। ভুয়া পুলিশ বলে পুলিশের উপর হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে টাঙ্গাইল সদর থানার ৫ ও শ্রীপুর থানার ৩ পুলিশ সহ ৮ পুলিশ সদস্যকে আহত করে।

পরে শ্রীপুর থানা ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তাৎক্ষণিক অভিযানে ছিনিয়ে নেয়া আসামি সহ চারজন গ্রেপ্তার করে। উদ্ধার করে অপহরণ মামলার ভিকটিম রানী আক্তার রিয়াকে (১৫)কে।

গ্রেফতাররা হলো, নিজমাওনা গ্রামের জামান (৪৬) আদিলুর রহমান (১৯) আহসান (৩০) ও লিপি আক্তার (৩০)। ঘটনাস্থল থেকে পুলিশ ভিকটিম রানীকে উদ্ধার করেছেন।

শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান,
সন্ধ্যা ছয়টার দিকে নিজ মাওনা গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় অপহরণ মামলার আসামি আদিল ও মনিরুজ্জামান কে গ্রেফতার করে পুলিশ এবং ভিক্টিমকে উদ্ধার করে।পরে অর্ধ শত নারী পুরুষ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা চালায়। হাত করা সহ মনিরুজ্জামান ও আদিলকে ছিনিয়ে নেয়। হামলাকারীদের মারপিটে টাঙ্গাইল সদর থানার এসআই মোহাম্মদ জাকারিয়া ও শ্রীপুর থানার পুলিশ সহ আট পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে চার হামলাকারী ও অপহরণ মামলার ভিকটিম রানী আক্তার রিয়াকে উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার মামলার তদন্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ভিক্টিম রিয়া আক্তার রানী গত ১৪ জানুয়ারি’২৬ তারিখে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২১ জানুয়ারি টাঙ্গাইল সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেয়ের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ছয়টার দিকে শ্রীপুর থানা পুলিশ সহ উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির আহমদ বলেন, টাঙ্গাইল সদর থানার অপহরণ ও নারী নির্যাতনের একটি মামলার ভিক্টিম উদ্ধার ও আসামি গ্রেফতার করতে আসে। শ্রীপুর থানা পুলিশের একটি দল টাঙ্গাইল থানা থেকে আগত পুলিশ দলকে আসামি গ্রেফতার ও ও ভিক্টিম উদ্ধারে সহযোগীতা করে। রবিবার সন্ধ্যা ছয়টারদিকে পুলিশ উপজেলা নিজমাওনা গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। মনিরুজ্জামান ও তার ছেলে গ্রেপ্তার করে একই সাথে উদ্ধার করে অপহরণ মামলার ভিকটিম রানী আক্তার রিয়াকে উদ্ধার করে। এ সময় আসামী পক্ষের অর্ধশত নারী পুরুষ জড়ো হয়ে হামলা করে। পুলিশ সদস্যদের পিটিয়ে ও কামরিয়ে গুরুতর আহত করে দুই আসামী ছিনিয়ে নেয়।

খবর পেয়ে আমি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামি সহ চার জনকে গ্রেফতার করতে সক্ষম হই। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়। পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা