• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় বিএনপির ছয় নেতা আজীবন বহিস্কার  শ্রীপুরে চিন্হিত চাঁদাবাজ,ভুমিদস্যুদের বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে তিনটি ইটভাটায় পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন ১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম : ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রীর মৃ.ত্যু শ্রীপুরে শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন, নগদ টাকা ও বাইক রেখে মুক্তি আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

২ মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে: জ্বালানি মন্ত্রণালয়

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দেশে আগামী ২ মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, দেশে এখন ডিজেল মজুত আছে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন, অকটেন মজুত আছে ৯ হাজার ৫৬৯ টন এবং পেট্রোল মজুত ১৬ হাজার ৮১২ টন। আগামী ২ মাসের পেট্রোল ও অকটেন মজুদ আছে। এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ টাকায়, কিন্তু সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় ১৫৫ টাকা। প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি আরো জানান, হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় আছে ক্রুড ওয়েলবাহী একটি জাহাজ, আরেকটি জাহাজ ১৮ এপ্রিল রওনা হবে। আরও একটি জাহাজের ক্ষেত্রে আলোচনা চলছে। এ পর্যন্ত সারাদেশে অভিযান পরিচালনার মাধ্যমে ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার তেল উদ্ধার করা হয়েছে। যুদ্ধ কেটে গেলেও দীর্ঘমেয়াদে মজুত বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, কমপক্ষে ৩ মাসের জ্বালানি মজুতের বিষয়ে ভাবছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা