• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত  শ্রীপুরে ভ্রামমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা ; ২৯০ লিটার তেল জব্দ শৃঙ্খলা ফিরাতে কালীগঞ্জের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ নরসিংদী ডিবি পুলিশের অভিযান : ৪২০ লিটার চোরাই ডিজেলসহ ২ কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় প্রভাবশালীদের তাণ্ডব! মাদারীপুর ও পাবনা জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীপুরের দুই কৃতিসন্তান টঙ্গীতে স্বামীর গো.প.না.ঙ্গ কে.টে হাতে নিয়ে থানায় হাজির স্ত্রী কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নৌ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ১০ অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গাজীপুরের ৫টি আসনের ৪টিতে বিএনপি ও ১টিতে জামায়াত বিজয়ী

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের নির্বাচনে ৪টিতে বিএনপি এবং একটিতে জামায়াত ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মো: মজিবুর রহমান, তিনি পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় ঐক্য জোটের (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি) আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় ঐক্য জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) প্রার্থী মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন আইউবী বিজয়ী হয়েছেন। (দাঁড়িপাল্লা) প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৭৮হাজার ১২৩ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা