• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে আ-গুণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ চরমোনাই পীরের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিয়েছেন তারেক রহমান ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নব-নির্বাচিত সংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে জামায়াতে ইসলামী ভালুকার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ শ্রীপুরে নবজাতকের খ-ন্ডিত মা-থা উদ্ধার করেছে পুলিশ গাজীপুর -৩ আসনে ইতিহাস গড়লেন ডাঃ বাচ্চু ; ৪৭বছরের দেওয়াল ভেঙ্গে শ্রীপুরের সন্তানের সংসদ যাত্রা গাজীপুরের ৫টি আসনের ৪টিতে বিএনপি ও ১টিতে জামায়াত বিজয়ী গাজীপুর-৩ আসনে ধানেরশীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে এসএম রফিকুল ইসলাম

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিয়েছেন তারেক রহমান

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি।

সেক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসন গুলো লিখিত ভাবে ছেড়ে দিতে হবে। আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা