• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন শ্রীপুরে হ্যান্ডকাপ সহ আসামী ছি.ন.তাই ৮ পুলিশ আ.হত; গ্রেপ্তার ৪ শ্রীপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে মারধোর, বাড়িতে হা.ম.লার অভিযোগ শ্রীপুর ট্যুরিজম্ বাইকার্স যুব উন্নয়ন সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর আ.গু.নে পো.ড়া ম.র.দেহ উদ্ধার শ্রীপুরে অজ্ঞাত কিশোরের আ.গু.ণে পো.ড়া ম.র.দে.হ উদ্ধার মিডিয়ার ভাইদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- ফজলুল হক মিলন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে রিসিভ করতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত-৮ নরসিংদীতে কিশোরীকে ধ.র্ষ.ণের পর হ.ত্যা.র মূল আসামি নূরা গাজীপুরে গ্রেফতার গাজীপুরের চন্দ্রাতে পরিত্যক্ত ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু 

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মো: ইব্রাহিম খন্দকার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//

মাদক কোনো শান্তি দেয়না, পরিবারকে তছনছ করে ফেলে। যারা মাদকের সাথে সম্পৃক্ত, সেবন করেন। তারা নিজেরা শান্তিতে নাই। তারা পিতামাতাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, বড়দের মান্য করে না। যেই ছেলে মাদক সেবন করে, চাদাবাজি করে বেয়াদবি করে, সেই ছেলে বাবা-মাকে মারতে যায়। যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হন। মাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি আরিফ আমান ভূইয়া সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনির্চাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু’র সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা