• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ.ত্যু শ্রীপুরে অটোরিকশা চালককে অপহরণের ঘটনায় গ্রেপ্তার-৩ শ্রীপুরে আওয়ামী লীগ অফিসে হঠাৎ আ.গু.ণ মাওনা চৌরাস্তায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শওকত হোসেন সরকার শ্রীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষের ঘটনায় নিহত-৫ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে গাজীপুর-৩ আসনের সংসদ ডাঃ বাচ্চুর শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে আওয়ামী লীগ অফিসে হঠাৎ আ.গু.ণ

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজন আগুন দেখে দ্রুত গিয়ে নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পায়। এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে থাকে। পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনলাগা কক্ষে গিয়ে দেখা গেছে ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কেবা কারা আগুন দিয়েছে এটি কেউ স্পষ্টত বলতে পারেনি।

সিঙ্গার শোরুমের ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের উপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দোতালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে এটি তিনি বলতে পারেননি।

শ্রীপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ খাইরুল ইসলাম জানান,আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোন খবর পাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করল তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর থানার ওসি অপারেশন সঞ্জয় সাহা জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। আওয়ামীলীগ অফিসের দোতলার কক্ষে আবর্জনা ককশিট ছিটানো ছিল। কেবা কারা ধূমপান করতে গিয়ে হয়তো সাবধানতা বসত আগুন ফেলে থাকতে পারে। এতে ওই কক্ষের ককসিট পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা