• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে নবনির্বাচিত এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন শ্রীপুরে হ্যান্ডকাপ সহ আসামী ছি.ন.তাই ৮ পুলিশ আ.হত; গ্রেপ্তার ৪ শ্রীপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে মারধোর, বাড়িতে হা.ম.লার অভিযোগ শ্রীপুর ট্যুরিজম্ বাইকার্স যুব উন্নয়ন সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর আ.গু.নে পো.ড়া ম.র.দেহ উদ্ধার শ্রীপুরে অজ্ঞাত কিশোরের আ.গু.ণে পো.ড়া ম.র.দে.হ উদ্ধার মিডিয়ার ভাইদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- ফজলুল হক মিলন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে রিসিভ করতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত-৮

শ্রীপুরে নবনির্বাচিত এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

শ্রীপর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ) বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুদ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

​সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোছলেম উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মাহফুল হাসান হান্নান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,বিএনপি নেতা সিদ্দিক মন্ডল,বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রধান সহ উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, শ্রীপুরে মাদকের কোন ঠাঁই হবে না।বিএনপির নেতার কোন আত্নীয়স্বজন মাদক কারবারীদের সাথে সম্প্রিক্ত থাকলে তার দলে কোন ঠাঁই হবেনা।মাদক প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা