• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে খিলপাড়া সুপার লিগ সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন শ্রীপুরে শিশুপুত্রকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রে.নের নিচে ঝাঁ.প দিয়ে নারীর আ.ত্ন.হ.ত্যা সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত  শ্রীপুরে ভ্রামমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা ; ২৯০ লিটার তেল জব্দ শৃঙ্খলা ফিরাতে কালীগঞ্জের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ নরসিংদী ডিবি পুলিশের অভিযান : ৪২০ লিটার চোরাই ডিজেলসহ ২ কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় প্রভাবশালীদের তাণ্ডব! মাদারীপুর ও পাবনা জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীপুরের দুই কৃতিসন্তান টঙ্গীতে স্বামীর গো.প.না.ঙ্গ কে.টে হাতে নিয়ে থানায় হাজির স্ত্রী কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নৌ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে খিলপাড়া সুপার লিগ সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে খিলপাড়া সুপার লিগ সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর) | ০৩ এপ্রিল ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো খিলপাড়া সুপার লিগ (কেএসএল) সিজন-১ এর ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় খিলপাড়া পশ্চিমপাড়া মাঠে এই টুর্নামেন্টের সমাপনী দিনের আয়োজন করা হয়।

খিলপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ কর্মী মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেসক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ বোরহান সরকার।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মারুফ আহমেদ সবুজ প্রধান, যুগ্ম আহবায়ক  শ্রীপুর উপজেলা যুবদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাবুল সরকার, বিশিষ্ট সমাজ কর্মী সহ আরও অনেকেই।

খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে টুর্নামেন্টের ‘সর্বোচ্চ ছক্কা’ হাঁকানো খেলোয়াড়ের হাতে বিশেষ ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আয়োজক কমিটি ‘খিলপাড়া স্পোর্টিং ক্লাব’ এর পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতেও এই ধরনের সুস্থ বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

ফাইনাল খেলাটি দেখার জন্য স্থানীয় শত-শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল ‘ভাই ভাই খেলা ঘর’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা