• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে নবনির্বাচিত এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন শ্রীপুরে হ্যান্ডকাপ সহ আসামী ছি.ন.তাই ৮ পুলিশ আ.হত; গ্রেপ্তার ৪ শ্রীপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে মারধোর, বাড়িতে হা.ম.লার অভিযোগ শ্রীপুর ট্যুরিজম্ বাইকার্স যুব উন্নয়ন সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর আ.গু.নে পো.ড়া ম.র.দেহ উদ্ধার শ্রীপুরে অজ্ঞাত কিশোরের আ.গু.ণে পো.ড়া ম.র.দে.হ উদ্ধার মিডিয়ার ভাইদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- ফজলুল হক মিলন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে রিসিভ করতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত-৮

শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাষ্টাবাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ০৩ মার্চ বেলা ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল,সহ-সভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা,সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ,এসএম জহিরুল ইসলাম সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ মহাসড়কের চলাচল লেনের ওপর বাজার ইজারা দিয়ে জনদুর্ভোগ তৈরি করছেন। ইজারা নেওয়া প্রভাবশালীরা সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র বাজার বসিয়ে যানজট সৃষ্টি করছেন। অস্থায়ী বাজার বসানোর নামে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরো বলেন, অংশগ্রহণকারীরা সড়কে সি সি ক্যামেরা মনিটরিং জোরদার, যানজটমুক্ত চলাচল নিশ্চিতকরণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সুপরিকল্পিত সড়ক ও নগর ব্যবস্থাপনার দাবি জানান।

আরিফ মন্ডল, শ্রীপুর,গাজীপুর।
০৩/০৩/২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা