• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, ৩ লাখ টাকা জরিমানা শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ; ৩ ফার্মেসিকে ৩০হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে ৩০ পুড়িয়া হেরোইন সহ এক মাদক কারবারী আটক ব্যাংক লেনদেনের নতুন সূচি জানাল বাংলাদেশ ব্যাংক সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩২ কেজি গাঁ.জা উদ্ধার ; প্রাইভেটকার জব্দ গাজীপুরে র‍্যাবের অভিযানে ৯৩ বোতল বেদেশী মদ উদ্ধার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে খিলপাড়া সুপার লিগ সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন শ্রীপুরে শিশুপুত্রকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রে.নের নিচে ঝাঁ.প দিয়ে নারীর আ.ত্ন.হ.ত্যা সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত  শ্রীপুরে ভ্রামমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা ; ২৯০ লিটার তেল জব্দ

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ; ৩ ফার্মেসিকে ৩০হাজার টাকা জরিমানা

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।

রবিবার ৫ এপ্রিল দুপুরে শ্রীপুর উপজেলার জৈনা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অপরাধে জোবেদা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মা-বাবা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা এবং কাশফি মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা