• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সুশাসনের জন্যে নাগরিক (সুজন) এ-র সহ সভাপতির কম্বল মুড়ানো হাতপা বাঁধা মরদেহ উদ্ধার! কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস সরবরাহ, ৩০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে আ.গুনে পু.ড়ে ছাই বসতঘর, পথে বসার আশঙ্কায় পরিবার শ্রীপুরে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক; অস্ত্র ও মাদক উদ্ধার গাজীপুরে মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ আটক-২ শ্রীপুরে নবনির্বাচিত এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন শ্রীপুরে হ্যান্ডকাপ সহ আসামী ছি.ন.তাই ৮ পুলিশ আ.হত; গ্রেপ্তার ৪

সুশাসনের জন্যে নাগরিক (সুজন) এ-র সহ সভাপতির কম্বল মুড়ানো হাতপা বাঁধা মরদেহ উদ্ধার!

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সুশাসনের জন্যে নাগরিক (সুজন) এ-র সহ সভাপতির কম্বল মুড়ানো হাতপা বাঁধা মরদেহ উদ্ধার!

গাজীপুর প্রতিনিধিঃ-
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লা (৬৫)-এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গাজীপুর: সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লাকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ও ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলা সংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ পরিবারের সদস্যদের তার লাশ উদ্ধারের খবর দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১১টার আগেই কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, আমাদের জানামতে কারো সঙ্গে তার বিবাদ ছিল না। তবে ব্যবসার কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে শত্রুতা থাকতে পারে। ময়না তদন্ত শেষে পুলিশ বিকালে লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা