• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিরোধপূর্ণ জমিতে অ.গ্নি.দ.গ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃ.ত্যু; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি গাজীপুরে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রে.প্তা.র, পাঠানো হলো আদালতে বিমান বন্দর থেকে গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ট.ক কাওরাইদকে মা.দ.ক ও স.ন্ত্রা.স.মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল হাই স্বপন মা.দ.ক-স.ন্ত্রা.স.মুক্ত নিরাপদ শ্রীপুর গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের মতবিনিময় সভা গাজীপুরে এসআরবি-১-এর বিশেষ অভিযান: ২ পি.স্ত.ল, ৪ ম্যাগাজিন ও গু.লি.সহ স.ন্ত্রা.সী গ্রে.প্তা.র শ্রীপুরে স্কুলে মাদক সন্ত্রাসীদের হামলা, হুমকি এবং চাঁদা দাবিতে আতঙ্কিত স্কুল কতৃপক্ষ ও অভিভাবকগণ শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’ শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ.ব.রো.ধ, পুলিশের লা.ঠি.চা.র্জে আ.হ.ত ৪ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন- রিপন আনসারী সভাপতি,হাজী মুছা সম্পাদক নির্বাচিত।

শ্রীপুরে সাবেক শশুরকে কো.পা.লো তালাক দেয়া স্বামী

Reporter Name / ২৮৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে তালাক দেয়া স্বামীর বিরুদ্ধে সাবেক শশুরকে কোপানোর অভিযাগ পাওয়া গেছে। উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোছাঃ জোয়েনা শনিবার রাতে থানায় অভিযোগ করেছেন। হামলায় গুরুত্বর আহত মেজবাহ উদ্দিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত মো. খোকন (৩৫) একই গ্রামের মৃত সুলতান উদ্দিনের (ডাকতের)ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়,খোকনের এর সাথে মেজবাহ এর মেয়ে জোয়েনার বিয়ে হয়। স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে জোয়েনা গত গত নভেম্বর’২৫ মাসে খোকনকে তালাক দেন। এর পর থেকে ক্ষিপ্ত হয়ে খোকন বিভিন্ন ভাবে জোয়েনা ও তার বাবাকে পথে ঘাটে গালি গালাজ সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে। তালাক দেয়ায় স্ত্রীর উপর প্রতিশোধ পরায়ন হয়ে উঠে খোকন। এক পর্যায়ে বৃহস্প্রতিবার রাত আটটার দিকে মেজবাহকে একা পেয়ে খোকন ও অজ্ঞাত সহযোগী সহ এলাপাথারী পিটিয়ে ও কোপিয়ে গুরুত্বর আহত করে। স্থাানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাস্থলে গিয়ে খোকনকে পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা জানান, শনিবার রাতে অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা