• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’ গাজীপুরে দুই শিশু সন্তানকে বি.ষ খাইয়ে মায়ের বি.ষ পান ; দুই সন্তানের অবস্থা আ.শ.ঙ্কা.জ.ন.ক কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও নিজে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ডা: তামান্না তাসনীম

শ্রীপুরে ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৫ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা প্রাক্কলিত ব্যয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

​রোববার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্প এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন।

​এলজিইডি সূত্র জানায়, ‘গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার পাঁচটি সড়কের মোট ৪ দশমিক ৪২ কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে। নির্ধারিত চুক্তিমূল্যে এই কাজ সম্পন্ন করা হচ্ছে। উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো— মার্তা বাজার-মার্তা খাল, প্রহলাদপুর- পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া, দিঘীরচালা- চিনাশুকানিয়া এবং ভিটিপাড়া- জয়নারায়নপুর সড়ক।

​উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা এবং শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সড়কগুলোর উন্নয়নকাজ শেষ হলে উপজেলার বিশাল একটি জনগোষ্ঠীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা