• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন কাপাসিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাপাসিয়ায় “জুলাই শহিদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীপুরে সিজার করতে গিয়ে নবজাতকের হাত ভেঙ্গে কয়েক টুকরো, সিভিল সার্জন কতৃক তদন্ত কমিটি গঠন সিভিলসার্জন গাজীপুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে আবারও জেলা প্রশাসক পরিবর্তন, জনমনে নানা আলোচনা গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আ.ক্র.মণ: দুই পা ভেঙে মৃ.ত্যু.র মুখে ‘রাজু বাহাদুর’ গাজীপুরে দুই শিশু সন্তানকে বি.ষ খাইয়ে মায়ের বি.ষ পান ; দুই সন্তানের অবস্থা আ.শ.ঙ্কা.জ.ন.ক কাপাসিয়ার মানুষকে কাঁদিয়ে ও নিজে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও ডা: তামান্না তাসনীম

শ্রীপুরে অনুমোদনহীন দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও মোড়কজাত লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি এবং অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিবাড়ী ও টেংরা এলাকায় বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অবৈধভাবে পণ্যের মোড়কজাত সনদ ছাড়া ‘আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংক’ ও ‘লিচি আইস ললি’ তৈরি ও বিক্রয় করা হচ্ছিল। এই অপরাধে ‘আয়ান এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’-এর মালিক মাহমুদুল হাসান নিশাতকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহার করে পাম অয়েল বোতলজাত করার অপরাধে মোঃ মনির হোসেন নামে আরেক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির।অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা অর্ণব চক্রবর্তী, বিএসটিআই গাজীপুরের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ হাবিবুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
​জনস্বার্থে ও খাদ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা