• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল: সাড়ে ৪ ঘণ্টা পর গন্তব্যে ছুটল বলাকা, যাত্রীদের চরম দু.র্ভো.গ

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল: সাড়ে ৪ ঘণ্টা পর গন্তব্যে ছুটল বলাকা, যাত্রীদের চরম দুর্ভোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শত শত যাত্রীকে। দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রীই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে রওনা হন।

​ভুক্তভোগী যাত্রী ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৭টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। এরপর ট্রেনটি পরবর্তী স্টেশন সাতখামাইরের উদ্দেশ্যে রওনা হলে সেখানে গিয়ে এর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সাতখামাইর রেলস্টেশনটি বর্তমানে বন্ধ থাকায় ট্রেনটিকে পেছনের দিকে টেনে এনে পুনরায় শ্রীপুর রেলস্টেশনে এনে বসিয়ে রাখা হয় এবং রেল যোগাযোগ স্বাভাবিক করাহয়।​হঠাৎ ট্রেন বিকল হয়ে পড়ায় ট্রেনের শত শত যাত্রী মাঝপথে আটকা পড়েন। বিশেষ করে জারিয়াগামী দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম বিপাকে।

আ. রহিম নামে এক জারিয়াগামী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে ঢাকা থেকে জারিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলাম। শ্রীপুরে আসার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আটকা পড়ে আছি। শত শত যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। কখন বাড়ি ফিরতে পারব তা নিয়ে অনিশ্চয়তায় আছি।”

​এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, সকাল ৭টার দিকে বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে আসে। এরপর সাতখামাইর স্টেশনের কাছে গিয়ে এটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটিকে আবার শ্রীপুরে ফিরিয়ে আনা হয়।

​তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে বিকল্প একটি ইঞ্জিন আসার পর দীর্ঘ ৪ ঘণ্টা পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা