• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

শ্রীপুরে মা.ন.সি.ক ভার.সা.ম্য.হী.ন এক তরুণীর ম.র.দে.হ উদ্ধার

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

আজ বুধবার ১২ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আল-আরাফ হাসপাতালের পশ্চিম পাশে, একটি চা দোকানের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত তরুণীর নাম শামীমা আক্তার (১৮)। তিনি কাপাসিয়া উপজেলার রুপবয়টেক গ্রামের মোঃ আমজাদ হোসেনের মেয়ে। বর্তমানে তারা শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ী এলাকায় বসবাস করছিলেন।

​​এ বিষয়ে নিহতের পিতা মোঃ আমজাদ হোসেন বলেন, শামীমা আক্তার বিগত প্রায় ১০ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৪-৫ বছর ধরে তার মানসিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি চর্মরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভারসাম্যহীনতার কারণে তিনি প্রায়ই বাড়ির বাইরে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা ও অবস্থান করতেন। সর্বশেষ গত তিন আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়।

​আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শামীমার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, দীর্ঘদিন ধরে চলা চর্মরোগ ও শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, সকালে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানসিক ভারসাম্যহীন (পাগল) ওই নারীর লাশ মানবিক বিবেচনায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা