• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

“শ্রীপুরে পূর্ব.শ.ত্রু.তার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হা.ম.লা ; থানায় অ.ভি.যোগ দায়ের”

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

“শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলা: থানায় অভিযোগ দায়ের”

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইয়ের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: বাদল মণ্ডল (৪০) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

​থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনাহাটি এলাকার মো: হাফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো: বাদল মণ্ডল ও তাঁর ছোট ভাই মোশারফ মণ্ডল (৩৫) মোটর সাইকেলযোগে শ্রীপুর আসার পথে সামসুদ্দিন সরকারের বাড়ির সামনে পৌঁছালে তাদের ওপর হামলা চালায়। পূর্ব থেকে ওতপেতে থাকা স্থানীয় সামসুদ্দিন সরকার (৫২), মিজান মণ্ডল (৪৭) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন ব্যাক্তি তাদের উপর হামলা চালায়। ​পরবর্তীতে বাদল মণ্ডলের ছোট ভাই মোশারফ মণ্ডল তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

​পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই ভাইকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সামসুদ্দিন সরকার জানান, বাদল মন্ডল দুদিন আগে জেল থেকে বের হয়ে এসেছে। দুপুরে সে পেছন থেকে হঠাৎ করে হামলা চালায়। আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা