• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ই.য়া.বা.সহ ৫ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই-এসপি গাজীপুর শ্রীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বদ্ধ জলাশয় থেকে ২ শি.শু.র ম.র.দে.হ উদ্ধার দুই বছরের য.ন্ত্র.ণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে নি.র্যা.ত.ন ও চাঁ.দা.বা.জির অ.ভি.যো.গে যুবদল নেতার বিরুদ্ধে মা.ম.লা, দল থেকে বহিষ্কার ​শ্রীপুরে মাওনা ইউনিয়ন যুবদলের সাবেক নেতার বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অ.প.প্র.চার: সংবাদ সম্মেলনে প্র.তি.বাদ শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দ.খ.লে.র চেষ্টার প্র.তি.বা.দে মানববন্ধন শ্রীপুরে পুকুরে বি.ষ.প্র.য়োগে ১৬ হাজার মাছ নি.ধ.ন : ১২ লাখ টাকার ক্ষতির দাবি

শ্রীপুরে জুট গোডাউনে ভ.য়া.বহ আ.গু.ণ : ৩০ লাখ টাকার মালামাল পু.ড়ে ছাই

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শ্রীপুরে জুট গোডাউনে ভয়াবহ আগুন: ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুট গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ আগস্ট) ভোরে শ্রীপুর পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে ওই জুট গোডাউনটি পরিচালনা করতেন। ভোরের দিকে স্থানীয়রা হঠাৎ গোডাউনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

​সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভেতরের অংশ পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

গোডাউন মালিকদের একজন হাবিবুর রহমান বলেন, ভোরে লাগা এই আগুনে তাঁদের গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

​শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান,​”ভোর ৫টা ৫৩ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর নিশ্চিত কারণ জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা