• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
শ্রমিকদের আন্দোলনের আড়ালে কার্যক্রম নি.ষি..দ্ধ আওয়ামী লীগের অ.গ্নি.স.ন্ত্রা.স ও নৈ.রা.জ্যের প্রতিবাদে শ্রীপুরে বি.ক্ষো.ভ মিছিল গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শ্রীপুরে রাতের আধারে সুফল বাগান থেকে ৪শ গাছ কে.টে ফেলে দু.র্বৃ.ত্ত.রা শ্রীপুরে জমকালো আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’ অনুষ্ঠিত শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লা’র মতবিনিময় ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত কাশিমপুর কারাগারে যা.ব.জ্জী.ব.ন সা.জা.প্রা.প্ত কয়েদির পে.ট থেকে মিলল অর্ধশতাধিক গ্যাস লা.ই.টা.র,নেইল কাটার ও ইটের টুকরা শ্রীপুরে আ.লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে বি.ক্ষো.ভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ডিবি উত্তর পুলিশের অভিযান: ২২০ পিস ই.য়া.বাসহ ৪ মা.দ.ক ব্যবসায়ী গ্রে.প্তা.র

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) এর এক বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আশুলিয়া থানাধীন শুটিং বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১. হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), মোঃ রবিন (২৮), মোঃ ইমরান হোসেন (৩২), সোহেল তানভীর বিজয় (৩০)।

​পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ২২ গ্রাম ওজনের ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬,০০০ (ছেষট্টি হাজার) টাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি (উত্তর)-এর কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা