• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
শ্রমিকদের আন্দোলনের আড়ালে কার্যক্রম নি.ষি..দ্ধ আওয়ামী লীগের অ.গ্নি.স.ন্ত্রা.স ও নৈ.রা.জ্যের প্রতিবাদে শ্রীপুরে বি.ক্ষো.ভ মিছিল গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের গাড়ারন সাগরিয়া বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শ্রীপুরে রাতের আধারে সুফল বাগান থেকে ৪শ গাছ কে.টে ফেলে দু.র্বৃ.ত্ত.রা শ্রীপুরে জমকালো আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন ০১)’ অনুষ্ঠিত শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লা’র মতবিনিময় ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত কাশিমপুর কারাগারে যা.ব.জ্জী.ব.ন সা.জা.প্রা.প্ত কয়েদির পে.ট থেকে মিলল অর্ধশতাধিক গ্যাস লা.ই.টা.র,নেইল কাটার ও ইটের টুকরা শ্রীপুরে আ.লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে বি.ক্ষো.ভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নি.ষি.দ্ধ আওয়ামী লীগের নৈ.রা.জ্যে.র প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”— শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”— শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

​রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁঞার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, জেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার প্রমুখ।

​এ ছাড়া যুব সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শ্রীপুর ট্যুরিজমের পক্ষে মো. আমান উল্লাহ কবিরাজ, অন্যান্য কাজী মোতাহার, কামরুজ্জামান শেখ, মাহমুদা আক্তার ইভা, শাকিল আহমেদ ও স্বপন মিয়া।

​এ সময় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণেরা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

​এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে নির্বাচিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। আত্মকর্মসংস্থান ও যুবসমাজকে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা