• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত  শ্রীপুরে ভ্রামমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা ; ২৯০ লিটার তেল জব্দ শৃঙ্খলা ফিরাতে কালীগঞ্জের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ নরসিংদী ডিবি পুলিশের অভিযান : ৪২০ লিটার চোরাই ডিজেলসহ ২ কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় প্রভাবশালীদের তাণ্ডব! মাদারীপুর ও পাবনা জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীপুরের দুই কৃতিসন্তান টঙ্গীতে স্বামীর গো.প.না.ঙ্গ কে.টে হাতে নিয়ে থানায় হাজির স্ত্রী কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নৌ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ১০ অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গাজীপুর-৩ আসনে ধানেরশীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে এসএম রফিকুল ইসলাম

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

গাজীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ সংসদীয় আসন ১৯৬) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম রফিকুল ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।ইসলামী আন্দোলন বাংলাদেশ আলগীর হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫হাজার ৯৮৩ ভোট, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯৫ ভোট।

সর্বমোট পদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৮৮৫ ভোট, বৈধ ভোটের সংখ্যা ২ লাখ৯৩ হাজার ১৬৮ ভোট,বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৬৯২ ভোট। ভোট পড়েছে ৫৭.৩২%।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলা অডিটোরিয়াম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারনিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ এই ফলাফল জানান। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৮০টি কেন্দ্রে ও ৯৮৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা