• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুশাসনের জন্যে নাগরিক (সুজন) এ-র সহ সভাপতির কম্বল মুড়ানো হাতপা বাঁধা মরদেহ উদ্ধার! কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস সরবরাহ, ৩০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে আ.গুনে পু.ড়ে ছাই বসতঘর, পথে বসার আশঙ্কায় পরিবার শ্রীপুরে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক; অস্ত্র ও মাদক উদ্ধার গাজীপুরে মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ আটক-২ শ্রীপুরে নবনির্বাচিত এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীপুরে মহাসড়ক দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন শ্রীপুরে হ্যান্ডকাপ সহ আসামী ছি.ন.তাই ৮ পুলিশ আ.হত; গ্রেপ্তার ৪

শ্রীপুরে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বেলাল হোসেন বেপারীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় এবং দুটি পৌরসভা এলাকায় বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ২২ কোটি টাকা। সকল প্রক্রিয়া শেষে ঠিকাদাররা কাজ শুরু করেছে। আগামী বর্ষার আগেই এসব এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ইউনিব্লক দিয়ে শিমলাপাড়া-বড়বাইদ সড়ক উন্নয়ন, ধনুয়া-মাওনা বাজার সড়ক মেরামত, মাওনা চৌরাস্তা-উজিলাব সড়ক মেরামত, মাওনা বাজার-গাজীপুর বাজার সড়ক মেরামত, ফাউগাঁও কালীঘাট বাজার সড়ক মেরামত, গোসিংগা বাউনি বাজার-ইজ্জতপুর সড়ক মেরামত এবং শ্রীপুর আনসার রোডের সড়ক মেরামত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা