শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কলেজপাড়া তরুণ সংঘের উদ্যোগে ‘আর.এস.পি.এল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’-এর সিজন-১৪ এর ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায় শ্রীপুর ছাপড়া মসজিদ সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীপুর কলেজপাড়া তরুণ সংঘের সভাপতি মো.কাইয়ুম প্রধান সাদ্দাম এর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা মুফতি কামরুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মেয়রপ্রার্থী মো. নাসিম মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি।
এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কৃষকলীগের সভাপতি ও শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. রাহাত হাসান জুয়েল।
টুর্নামেন্টের ফাইনালে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব মো. বিল্লাল হোসেন।

এছাড়াও টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় শ্রীপুর কলেজপাড়া তরুণ সংঘের বিভিন্ন উপদেষ্টা, সহ-সভাপতি ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জমজমাট এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে। ফাইনাল খেলায় এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।