পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা ইমরান হোসেন সৈকত
মোঃ ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জ সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কালিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সৈকত হোসেন ইমরান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করুক এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন,ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
মোঃ সৈকত হোসেন ইমরান তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মোবারক।