শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা সহ সুলতান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার সাব-লাইন গ্রীনটেক্স কারখানার উত্তর পাশের একটি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হাতেননাতে আটক করা হয়।

আটককৃত সুলতান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বাঘবেড় খালপাড় এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাকে মাদক ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করে। ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’