শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তি(৩৫)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যেবর্তি সময়ে ঢাকা ময়মনসিংহ রেল পথের বিন্দুবাড়ি এলাকার ভাঙা ব্রিজে এ ঘটনা ঘটেছে। আজ দুপুরে স্থানীয়রা নিহতের মরদহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যানি।বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করেনি পুলিশ।

জানাযায়, ঢাকা ময়মনসিংহ রেল সড়কে উপজেলার বিন্দুবাড়ি গ্রামের ভাঙা তেতুল ব্রীজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। স্থানীয়রা দুপুর একটার দিকে ওই মরদেহ দেখতে পায়। নিহতের পরনে রয়েছে কালো প্যান্ট এবং গোলাপী রংয়ের ফুল হাতার শার্ট। স্থানীয়দের ধারণা মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কোন এক সময়ে ওই ব্যাক্তি ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় মো. দেলুয়ার হোসেন জানান, দুপুর ১টার দিকে পাশের মাধুরী ঝর্ণা থেকে মাছ ধরে ফেরার পথে পায়ে কাঁটা বিঁধে। তেতু্ল ব্রীজের গার্ডারের উপর পা উঠিয়ে কাঁটা খোল ছিলাম। এ সময় হঠাৎ ব্রীজের নিচে কালো প্যান্ট পড়ে থাকতে দেখি। এগিয়ে গিয়ে মানুষের মরদেহ পড়ে থাকতে দেখি। পড়ে দুজনকে বলি তারা পুলিশকে বিষয়টি জানায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, ওই রেল ব্রীজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাই। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি পু্লিশের উপ-পরিদর্শক ( এস আই) কাইয়ুম জানান, এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ উদ্ধারে রওনা হয়েছি। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।