শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজা নামাজের পূর্বে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) জনাব সাঈদুল ইসলাম মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর এই সন্তানকে রাষ্ট্রীয় সম্মান জানান।
এ সময় বীর মুক্তিযোদ্ধার জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নামাজ শেষে অশ্রুসিক্ত নয়নে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলীকে তাদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।