অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর মডেল থানা, শ্রীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রীপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।