ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া মৌজায় অবস্থিত সালটিয়া বাজারের অবৈধভাবে দখলকৃত জমির দখল উচ্ছেদ করা হয়।

বুধবারর ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া মৌজায় অবস্থিত সালটিয়া বাজারের অবৈধভাবে দখলকৃত জমির দখল উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গফরগাঁও থানা পুলিশ ও পৌরসভা সার্বিক সহযোগিতা করেন৷ এসময় তোহা বাজারের উন্মুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও বাজারের চারপাশের দোকানের অবৈধ বাজারমুখী সম্প্রসারণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এতে পৌর এলাকার প্রাণ কেন্দ্রের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে, যা জনসাধারণ ও ব্যবসায়ীগণ হাটের কাজে ব্যবহার করতে পারবেন।