গাজীপুরের শ্রীপুরে কালেমার পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৬ জুন জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ ধেকে মুসুল্লিরা জমা হয়ে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।

শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বলেন, রাজধানীর যাত্রাবাড়ীস্থ হানিফ ফ্লাইওভার থেকে পবিত্র কালেমার পতাকা নামিয়ে ফেলার ধৃষ্টতাপূর্ণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ শুক্রবার জুমার নামাজের পর এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে শ্রীপুর পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

​প্রতিবাদস্বরূপ শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় মুসল্লিরা পুনরায় কালেমার পতাকা উত্তোলন করেছেন। এই অপমানের বিচার দাবি করে স্থানীয়রা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, ইসলামের অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না।