​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত পৌর আহ্বায়ক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌর শাখা তাঁতী দলের নবগঠিত কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

​মিছিলটি শ্রীপুর চৌরাস্তা টেংরা রাস্তার মোড় এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় টেংরা রাস্তার মোড়ে এসে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

​পৌর তাঁতী দলের নবগঠিত কমিটির আহ্বায়ক এস.এম মাসুদ রানা ও সদস্য সচিব মোঃ ইসমাইল মুন্সির নেতৃত্বে মিছিলে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

​পথসভায় বক্তারা নবগঠিত কমিটিকে সাধুবাদ জানান এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

​উল্লেখ্য, গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক হাজী মোঃ মোস্তফা শেখ ও সদস্য সচিব মোঃ আল-আমীন আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এস.এম মাসুদ রানাকে আহবায়ক ও মোঃ ইসমাঈল মুন্সীকে সদস্য সচিব করে শ্রীপুর পৌর শাখার ৪৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।