গাজীপুরের কালীগঞ্জে ৪ পুরিয়া হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আল-আমিন মিয়া (৩৪) ও আজিজুল সিকদার (৪৫)।

কালীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেন। উদ্ধার হওয়া মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।