নরসিংদীর নারায়ণপুর এলাকায় সফল অভিযান চালিয়ে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ দুই জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

১লা এপ্রিল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সাইফুল ইসলাম ও এসআই ওবায়েদ উল্লাহর নেতৃত্বে বেলাবো থানার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থিত ‘মেসার্স রহিজ মিয়া এন্টারপ্রাইজ’ নামক দোকানে অভিযান পরিচালনা করে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ রহিজ মিয়া (৪৫) ও শফিকুর রহমানের (২৮)। এ সংক্রান্তে বেলাব থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।মহাসড়কের পাশে অবৈধভাবে তেল চুরির এই চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে নরসিংদী জেলা পুলিশ ।