গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রামমাণ আদালত। পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা ও ২৯০ লিটার প্রেট্রোল জব্দ কর হয়।

বুধবার (১লা মে) বিকেলে (nsi) এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার গোসিংগা বাজারে একটি খোলা তেল বিক্রি দোকানে অভিযান চালিয়ে মজুদ করা ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ সময় জিহাদ(১৮) কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত পেট্রোল উপস্থিত বাইকারদের মাঝে বিক্রি করা হয়।

পরে উপজেলার বরমী বাজারের পাঠানটেক এলাকায় বাবুল মিয়ার দোকানে অভিযান চালায় ভ্রামমাণ আদালত। অভিযানে ওই দোকান থেকে মজুদ করা ১৭০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং পেট্রোল মজুদ করে বেশিদামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দুটি অভিযানে অবৈধ ভাবে মজুদ করা ২৯০ লিটার তেল জব্দ করে ভ্রামমাণ আদালত এবং দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্রেট্রোল উপস্থিত বাইকারদের মাঝে ১শত ২০ টাকা করে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই জুনায়েদ সহ থানা পুলিশের সদস্যগণ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রামমাণ আদালতের বিচারক।