গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তার দুই বছর বয়সী ছেলে রুদ্র দাস।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতি রানী ঘটনাস্থলেই মারা যান এবং আহত রুদ্র দাসকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকেলে মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।