টঙ্গীর হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অ.ভি.যান: বিপুল পরিমাণ হি.রো.ইন, দেশীয় অ.স্ত্র ও নগদ টাকাসহ গ্রে.প্তা.র ২

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর এক আকস্মিক ও বড় ধরনের সাঁড়াশি অভিযানে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে বিপুল পরিমাণ হিরোইন, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা ও নগদ টাকাসহ দুই মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

​আজ ৫ আগস্ট (বুধবার) রাত আনুমানিক ২ টা থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত প্রায় আট ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২১৯ গ্রাম হিরোইন, ২১০০ পুরিয়া হিরোইন (ওজন প্রায় ১.৬ কেজি) এবং বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম। ২ লাখ ৬৪ হাজার ৫৬০ বাংলাদেশি টাকা এবং ২৮০ ওমানের রিয়াল।

এছারাও ১৫টি রামদা, ২টি সামুরাই, ১টি স্টিলের চাপাতি, ১০টি স্টিলের পাইপ, ১টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১টি টাকা গণনার মেশিন, ১টি প্যাকেজিং মেশিন এবং ৩টি ডিভিআর। স্বর্ণ সদৃশ ৩টি চেইন, ৭টি আংটি ও ২টি ব্রেসলেট।

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার-এর দিকনির্দেশনায় অভিযানটির নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় জিএমপির সহকারী পুলিশ কমিশনার (গাছা/টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং জিএমপির চৌকস পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির এই ধরনের শূন্য সহনশীলতা জিরো ট্রলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।