গাজীপুরে ৪২৯ বো.তল বিদেশি ম.দ.সহ দুই কারবারি গ্রে.প্তা.র
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা।

এ সময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৪২৯টি বোতলে থাকা মোট ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনের অভিযোগে শেরপুর জেলার সুমন আহমেদ (২৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০) গ্রেপ্তার করাহয়।
অভিযান শেষে র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।