গাজীপুরের শ্রীপুরে ঝড়ো হাওয়া ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শীলা বৃষ্টিতে স্থানীয়দের ঘর ও গবাদিপশু রাখার ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। অন্যদিকে আম ও লিচুর মুকুল, কাঁঠাল, মাঠের বোরো ধান, কলাবাগানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা গেছে, শ্রীপুর উপজেলার বরমী,কাওরাইদ ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঝড়ো হওয়া ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক এলাকার বসতঘরের টিনের চালা ফুটো হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে ছোট-বড় শিলা। এতে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এ বৃষ্টিতে বিকল হয়ে গেছে বিদ্যুতের সংযোগ, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।