শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঘোড়া মাংস সহ মো. ডালিম মিয়া (৪০) কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৫টি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি বিভিন্ন অংশসহ এক ব্যক্তিকে আটক করে রাখে লোকজন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেন। এ সময় আটককৃত ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম।মো. ডালিম মিয়া (৪০) পৌরসভার ৬ নম্বর ওর্য়াডের বেড়াইদেরচালা গ্রামের শামসুদ্দীনের ছেলে।
স্থানিয়রা জানান, মো. ডালিম মিয়াকে ঘোড়ার মাথা ও নাড়িভুঁড়ি চামড়াসহ বুধবার রাতে আটক করে। পরে খবর পেয়ে সেখানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আসেন, জিজ্ঞাসাবাদ করে তাকে থানায় পাঠিয়ে দেন। দীর্ঘদিন ধরে তারা এ কাজ করছেন। জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি করতেন। তার সঙ্গে থাকা অপর দুজন ঘোড়া জবাইয়ের পর মাংস নিয়ে গেছে। ফেলে রেখে গেছে ঘোড়ার মাথা, চামড়া, নাড়িভুঁড়িসহ বিভিন্ন অংশ। সেগুলো তিনি ফেলে দিতে যাওয়ার সময় ভ্যানসহ লোকজন তাকে আটক করেন।
অভিযুক্ত ডালিম মিয়া দাবি করেন, তার এক আত্মীয় বরিশালে গোশতের ব্যবসা করেন। তিনি জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে এনে জবাই করেন এবং দুপুরে গোশত ঢাকায় পাঠানো হয়েছে।