শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার ৭০০ শত টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

বুধবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপূর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়,  শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনূর আলম-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রীপুর মডেল থানাধীন কর্ণপুর (বনা দিঘীরপাড়) সাকিনস্থ মাদক ব্যবসায়ী ফরিদ-এর বসতঘরে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫জনকে আটক করা হয়।আটককৃতরা হলো,কর্ণপুর (বনাদিঘীরপাড়) এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে ফরিদ (২৮) ও এনামুল হক বাবুলের ছেলে শাকিল (২৫), পটকা গ্রামের আবুল হোসেনের ছেলে রোমান (৩২), বরমী ইউনিয়নের সোনাকর (নতুন বাজার) গ্রামের নাজমুলের ছেলে মাহমুদুল হাসান রিমন (২৫), শ্রীপুর পৌরসভা ১নং ওয়ার্ডর আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমেদ (২৫)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনূর আলম বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। আসামিদের হেফাজত থেকে ৮৪ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৭০০ শত টাকা জব্দ করা। হয়। ​এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারানির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-২০, ০৯/০৯/২০২৬) রুজু করা হয়েছে।