গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ৫০ পিস ইয়াবাসহ মো. মনিরুজ্জামান ওরফে জামান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানাযায়, সোমবার ১৪ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীপুর থানার আনসার রোড সংলগ্ন হাজী ইউনুছ আলী জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. মনিরুজ্জামান উত্তর চকপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-৪১) রুজু করা হয়েছে।