শ্রীপুরে একই ছাদের নিচে দেশের বিখ্যাত সব মিষ্টি ও দইয়ের স্বাদ: উদ্বোধন হলো ‘বগুড়ার দই ঘর’
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: দেশের ঐতিহ্যবাহী ও নামিদামি সব মিষ্টির স্বাদ এখন একই ছাদের নিচে পৌঁছে দিতে গাজীপুরের শ্রীপুরে যাত্রা শুরু করেছে ‘বগুড়ার দই ঘর’ (মেসার্স মোবাশ্বির এন্টারপ্রাইজ)।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর শ্রীপুর বাজারে ডিবি রোডে কাজী অফিস সংলগ্ন কে.এম (কাজী সুপার মার্কেট) গলির ভেতরে শ্রীপুর পৌরসভার বিপরীত পার্শ্বে নতুন এই মিষ্টির দোকানটি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে রয়েছেন মোঃ মোবাশ্বির ইসলাম ওসামা।

প্রতিষ্ঠানের পরিচালক জানান, গ্রাহকদের শতভাগ খাঁটি ও ঐতিহ্যবাহী মিষ্টি পরিবেশন করাই তাঁদের প্রধান লক্ষ্য। এখানে পাওয়া যাচ্ছে, বগুড়ার বিখ্যাত দই ও স্পেশাল দই চিড়া, টাঙ্গাইলের চমচম ও দানা চমচম,মুক্তাগাছার মণ্ডা,ময়মনসিংহের কৃষ্ণা কেবিনের মালাইকারী সিরাজগঞ্জের রসমলাই,অষ্টগ্রামের ঐতিহ্যবাহী পনির,

সলপের ঘোল ও মিষ্টি মাঠা,নাটোরের কাঁচাগোল্লা
রসগোল্লা, কালোজাম, ছানা মিষ্টি, বিভিন্ন প্রকারের খেজুর, ড্রাই ফ্রুটস, হানিনাটস ও বাদাম। এছাড়া প্রতিষ্ঠানে খাবারের পাশাপাশি হোম ডেলিভারি ও পার্সেলের সুব্যবস্থা রয়েছে।

এছাড়াও স্বাস্থ্যসচেতন ক্রেতাদের কথা মাথায় রেখে খাঁটি অর্গানিক পণ্য ও তাজা সামুদ্রিক মাছের সমাহার নিয়ে কাজ করে যাচ্ছে ‘মেসার্স মুবাশ্বির এন্টারপ্রাইজ’। শ্রীপুর পৌরসভার বিপরীত পার্শ্বে কাজী সুপার মার্কেট গলিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সেবা দিয়ে আসছে।